● Breaking
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড় পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
জাতীয়

অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ



শাহিন মিয়া, অষ্টগ্রামঃ


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেন, অনৈতিকভাবে অর্থ দাবি এবং সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।


আবেদন সূত্রে জানা যায়, অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান জেলা প্রশাসক বরাবর এ আবেদন করেন।


আবেদনে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাকিল মোল্লা এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাফির বিরুদ্ধে বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও গ্রহণের অভিযোগ তুলে ধরা হয়েছে।


লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নামজারি, ভূমি সংক্রান্ত তদন্ত, মামলার তদন্ত প্রতিবেদন, জমি পরিমাপসহ বিভিন্ন দাপ্তরিক কাজে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।


অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অতিরিক্ত অর্থ দিতে অনাগ্রহ প্রকাশ করলে বিভিন্ন অজুহাতে কাজ বিলম্বিত করা কিংবা বারবার অফিসে আসতে বাধ্য করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।


এতে ভূমিসংক্রান্ত জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের ও অসহায় সেবাপ্রত্যাশীরা আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।


আবেদনকারী আরও দাবি করেন, ভূমিসংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত ও প্রতিবেদন প্রদানের ক্ষেত্রেও অর্থ লেনদেনের মাধ্যমে কাজ প্রভাবিত করার অভিযোগ রয়েছে।

Related Articles

পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ জাতীয়

পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ

পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে  স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন জাতীয়

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন