● Breaking
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা
আইন-আদালত

সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা

সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা

সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা



আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ


 গাইবান্ধার সুন্দরগঞ্জে এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলামকে একা পেয়ে 'মব' সৃষ্টির মাধ্যমে চরমভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ১০-১২ জনের একটি দল প্রায় সোয়া ঘণ্টাব্যাপী তাঁকে হেনস্থা করে। এ সময় তাঁর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় তিনি প্রাণে রক্ষা পান।


 ​এবি পার্টির নেতা তাজুল ইসলাম জানান, গত বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তিনি শোভাগঞ্জ ডিগ্রি কলেজ মোড় থেকে বাসায় ফিরছিলেন।



পথিমধ্যে কলেজ মোড়ের পশ্চিম দিকে মরুয়াদহ ব্রিজের পূর্বপ্রান্তের আনুমানিক ৫০ গজ দূরে সংঘবদ্ধ ১০-১২ জন ব্যক্তি মিথ্যা অভিযোগ তুলে তাঁকে চরমভাবে হেনস্থা করে। তাঁর ধারণা, চক্রটি আগে থেকেই ওই অন্ধকারাচ্ছন্ন ও ফাঁকা জায়গায় ওঁৎপেতে ছিল। সুযোগ বুঝে সংঘবদ্ধ এই চক্রটি তাঁকে এর আগেও একইভাবে হেনস্থা করেছিল।



তাজুল ইসলাম আরও জানান, সোয়া ঘণ্টা ধরে চলা ওই হেনস্থাকালে স্থানীয়রা এসে রক্ষা না করলে তাঁর জীবনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। হামলাকারীরা স্থানীয়ভাবে 'মব' সৃষ্টিকারী হিসেবে পরিচিত। তারা স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে স্বার্থ হাসিল, চুরি, ছিনতাই, ভূমিদস্যুতা, মাস্তানি ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে থাকে।


 প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা সবসময় নানা অপরাধমূলক কাজে লিপ্ত থাকে। এদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা প্রত্যেকে সংঘবদ্ধ 'বাঁশফাঁটা' দলের সদস্য। দ্বন্দ্ব-ফ্যাসাদকে পুঁজি করে চলার কারণে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। কথিত এই 'বাঁশফাঁটা দলের' সদস্য ছাড়াও তারা একাধিক রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।



কোথাও কোনো পারিবারিক বা সামাজিক ভুল বোঝাবুঝির ঘটনা ঘটলে তারা বিভক্ত হয়ে দুই পক্ষে অবস্থান নিয়ে মারামারি ও মামলা-মোকদ্দমার সৃষ্টি করে। এরপর একপক্ষকে ভয়ভীতি দেখিয়ে বা অন্যপক্ষকে সহযোগিতার মিথ্যা আশ্বাসে তদবিরের নামে অবৈধভাবে স্বার্থ হাসিল করে থাকে। এর প্রতিবাদ কেউ করতে গেলে তারা একক দলে (কথিত বাঁশফাঁটা দলে) পরিণত হয়ে প্রতিবাদকারী ব্যক্তি ও তাঁর পরিবারকে 'মব' সৃষ্টি করে হেনস্থা করে। এমনকি অনেক সময় অরাজনৈতিক ও সহজ-সরল মানুষকে রাজনৈতিক মামলায় ফেলে দেওয়ার প্রকাশ্য হুমকিও দেয় তারা।


 এনিয়ে কথা বলার চেষ্টা করে কথিত "বাঁশফাঁটা' দলের সদস্যদের অধিকাংশজনের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। আবার কেউ কেউ রিসিভড না করায় ফোন কল ব্যর্থ হয়।


 ছাপড়হাটী ইউপি সদস্য রেজাউল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনিসহ স্থানীয় আরও কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন ও এবি পার্টির নেতা তাজুল ইসলামকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে নিরাপদে বাসায় পৌঁছে দেন।


থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা শনিবার (১৪ নভেম্বর) রাতে জানান, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের কুমিল্লা

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা আইন-আদালত

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন