● Breaking
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা
জাতীয়

গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন

গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন

গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন



মো:জয়, গাজীপুরঃ



সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা,নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশের প্রত্যয় নিয়ে গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা ও মহানগর শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাংগঠনিক উন্নয়ন সভা।



অনুষ্ঠানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গণমাধ্যমের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় জয়দেবপুরের ইকবাল কুটির, হাবিবুল্লাহ স্মরণী রোডে নবনির্ধারিত কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সাংগঠনিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার।


সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খন্দকার, মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।




গাজীপুরের নতুন এই কার্যালয় সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনস্বার্থে সাংবাদিকতার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।


বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে। কোনো ধরনের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যনির্ভর এবং দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখাই হওয়া উচিত সবার অঙ্গীকার।


অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


জনস্বার্থে সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে নতুন কার্যালয়ের যাত্রা শুরু হওয়াকে গাজীপুরের সাংবাদিক সমাজের সাংগঠনিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Related Articles

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের কুমিল্লা

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা আইন-আদালত

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন