লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলায় চরের জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। ওই মামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোয় প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলার মোতাহার নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রাসেল বাচ্চু মাতাব্বর।
রোববার বিকেলে এক প্রতিবাদলিপিতে বাচ্চু মাতাব্বর দাবি করেন, লালমোহন উপজেলার চর-কচুয়া মৌজার প্রায় ২০০ একর জমি দীর্ঘদিন ধরে দশমিনা এলাকার একটি মহল দখলের চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বছর পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাকে জড়িয়ে পরপর দুটি মিথ্যা মামলা করা হয়।
তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে ওই মহলটি আবারও চর-কচুয়ার তাদের সীমানাধীন জমি দখলের চেষ্টা করলে জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের সঙ্গে নিয়ে তারা সেই চেষ্টা প্রতিহত করেন। বর্তমানে ওই জমিতে ভূমিহীনরা চাষাবাদ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাচ্চু মাতাব্বরের অভিযোগ, জমি দখলের চেষ্টা প্রতিহত করার ক্ষোভ থেকে তাকে নতুন করে গাছ কাটার একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ৬ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রতিবাদলিপিতে তিনি স্পষ্ট করে বলেন, সরকারি গাছ কাটার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষায় তিনি সবসময় সচেষ্ট রয়েছেন। একই সঙ্গে প্রশাসনের কাছে মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়িদের আইনের আওতায় আনার দাবিও জানান যুবদলের এই নেতা।
Related Articles
কুমিল্লা
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের
আইন-আদালত
আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা
আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা
কুমিল্লা
মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
খেলাধুলা
লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন
লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন