মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে মুরাদনগর বড় মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে তাঁর পৈতৃক নিবাস দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মা'র কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজের সাবেক শিক্ষার্থীরাও। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।
একজন শিক্ষক হিসেবে তাঁর মৃত্যুতে সহকর্মী, সাবেক শিক্ষার্থী, পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
কুমিল্লা
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের
আইন-আদালত
আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা
আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা
আইন-আদালত
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
খেলাধুলা
লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন
লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন