● Breaking
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন সুন্দরগঞ্জে এবি পার্টির আহ্বায়ককে হেনস্থা
কুমিল্লা

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের



সফিকুল ইসলাম, মুরাদনগরঃ


উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠজুড়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে সম্পন্ন হয়েছে ‘মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ -এর ফাইনাল খেলা।



শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দিত গ্রামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



মোঃ ইমরান সরকারের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তাক আহম্মেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আহম্মেদ চৌধুরী।



এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ মোল্লা ও মো. আব্দুর রহিম ভূঁইয়া, ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বদিউল আলম লিটন, সহসভাপতি মো. আমির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মেম্বার ও মো. আব্দুল কাদের খান।



আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ মনির হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান (শুভ), যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন সিকদার ও মো. ইমরান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।



খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।



এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য শেখায়। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Articles

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা আইন-আদালত

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন