নিয়ামতপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কঠিন বর্জ্ ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিয়ামতপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কঠিন বর্জ্
ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) এর আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামুলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামুলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ২টি ডাস্টবিন স্থাপনের মাধ্যম পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরনের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান ও পুরস্কার বিতরনী করা হয়। অনুষ্ঠানটি যুবদের নেতৃত্বে পরিচালিত ও সঞ্চালিত হয় এবং ভবিষ্যতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলমান থাকবে বলে অঙ্গীকার করা হয়।
উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারি।
এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হক, সহকারী শিক্ষক আমান আলী সরকার, আজিজার রহমান, শামসুন্নাহার, মমতাজুল ইসলাম, চন্দননগর ইউপি সদস্য রুমা খাতুন, মতিউর রহমান, আজিজার হোসেন, নাজমুল হুদা, রবিউল আলম সহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান গ্রহনকারীসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
Related Articles
Business
নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
Business
কুমিল্লার নিশিন্তপুর নামার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হোটেলসহ ৪ প্রতিষ্ঠান পুড়েপ্রায় ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
Central Bank Warns of Persistent Inflation Pressures
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
Bengaluru Tech Summit Draws Global Startups
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন