● Breaking
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান ব্রাহ্মণপাড়া ​বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু ! একই সাথে জানাজা নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১ নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
National

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

By Abdur Rahim · · 1 min read
নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা


মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ


"শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা।



আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন