● Breaking
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান ব্রাহ্মণপাড়া ​বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু ! একই সাথে জানাজা নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১ নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয়

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান


প্রেসবিজ্ঞপ্তিঃ


ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ (শনিবার): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন।



সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করেন।


এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।


পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করেন।



সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।


এ ছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও United States Army Pacific (USARPAC)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন