● Breaking
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান ব্রাহ্মণপাড়া ​বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু ! একই সাথে জানাজা নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১ নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয়

গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি  ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি

ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন


মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত কৃষকবান্ধব ব্যবসায়ীদের ডিলার নিয়োগের দাবি জানানো হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে সংবাদ সম্মেলনে মেসার্স মুন্সী এন্টারপ্রাইজের স্বাত্বাধিকার ও পৌর কৃষক দলের সভাপতি মোঃ গোলাম কাজীয়েল হাজাত মুন্সী গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।



সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের পথ বেছে নেয়া হয়।



আবেদনকারীরা সরকারি জামানত ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে আরো ১০ হাজার টাকার অর্থ ব্যয় হয়েছে। কিন্তু আবেদনকারীদের তালিকা ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা কৃষি বিভাগ ও জেলা প্রশাসক যথাযথভাবে জনসম্মুখে প্রকাশ না করায় প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।



লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার নিয়োগসংক্রান্ত একটি লটারী অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট লটারীতে আমার নাম ১ নাম্বারে তালিকা ভুক্ত হয়। পরবর্তীতে ১ নাম্বার তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে অন্য তালিকা করা হয়।


এদিকে আমিসহ আবেদনকারীদের অনেকেি পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবগত নন।


এ ছাড়া ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের আশঙ্কা প্রকাশ করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত কৃষকবান্ধব ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালী মহলের পছন্দের ব্যক্তিদের সুবিধা ও ফ্যাস্টিটদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হলে কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কাসহ বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন।


এসময় ডিলার শীপের প্রাপ্ত লটারী নাম থেকে বঞ্চিত কয়েকজন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



লিখিত বক্তব্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সার ডিলার নিয়োগের তালিকা ও প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রকাশ, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত এবং সরকারি নীতিমালা অনুসরণ করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন