● Breaking
চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত দূর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান ব্রাহ্মণপাড়া ​বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু ! একই সাথে জানাজা নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১
জাতীয়

নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান

নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান


জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ


নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পরিষ্কার পেলেন সোনাইমুড়ী থানার এ এস আই হাবিবুর রহমান খান। ১১অক্টোবর ২০২৬ ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।


সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল এএসপি, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।



সভায় বিভিন্ন কর্মকাণ্ডে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন নোয়াখালী জেলায় ১০ টি থানার মধ্যে সোনাইমুড়ী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান। তিনি গত মাসে জি আর সাজা,সি আর সাজা,জি আর ওয়ারেন্ট ,সি আর ওয়ারেন্ট সর্ব মোট ৪০ ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি করে দক্ষতা ও আন্তরিকতার সহিত শ্রেষ্ঠত্ব প্রমাণ রাখেন।



এছাড়া অবৈধ মাদক উদ্ধার,৫৪ ধারায় আসামি চালান,১৫১ এ আসামি চালান,৩৪ ধারায় আসামি চালান,চোরাই মোবাইল উদ্ধার সহ সামগ্রিক কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাঁর এ অর্জনের পেছনে চাটখীল সার্কেল এএসপি মনীষ দাশ ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. কবির হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত, সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।



উল্লেখ্য, অনুষ্ঠানে নোয়াখালী জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বিপিএম সোনাইমুড়ী থানার এএসআই হাবিবুর রহমান খানে এর হাতে শ্রেষ্ঠত্ব পুরস্কার তুলে দেন। তার এ অর্জনে সোনাইমুড়ী থানা পুলিশের মাঝে আনন্দের জোয়ার দেখা গেছে।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন