● Breaking
মিলাদ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের বর্ষপূর্তি উদযাপন মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের আমতলীতে এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন
স্বাস্থ্য

মিলাদ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের বর্ষপূর্তি উদযাপন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
মিলাদ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের বর্ষপূর্তি উদযাপন

মিলাদ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের বর্ষপূর্তি উদযাপন

মিলাদ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের বর্ষপূর্তি উদযাপন






লাকসাম প্রতিনিধিঃ



১৯ বছর পেরিয়ে ২০-এ পদার্পণ: লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল দোয়া ও মিলাদের মধ্যেদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী।


দক্ষিণ কুমিল্লার অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল’ সাফল্যের সঙ্গে ১৯ বছর পেরিয়ে গৌরবময় ২০ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে।


২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনটি উদযাপনে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



এ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান হাজী সেলিম মীর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মীর মোঃ আবু বক্কর সিদ্দিক এবং ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন মিলন।



বক্তারা হাসপাতালের দীর্ঘ পথচলায় সংশ্লিষ্ট সবার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কুমিল্লা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ ও নিম্নমধ্যবিত্ত মানুষের হাতের নাগালে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল।



গত ১৯ বছরে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সংযোজন, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং সেবাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালটি সর্বস্তরের রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।



বিশেষ করে সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্তের সূচনা করেছে।


অনুষ্ঠান শেষে হাসপাতালের সমৃদ্ধি, রোগীদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


উপস্থিত সুধীজন ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও ‘লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল’ তাদের সেবার মান আরও আধুনিক ও গতিশীল করে দক্ষিণ কুমিল্লার স্বাস্থ্যখাতে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

Related Articles

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের কুমিল্লা

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

মুরাদনগরে জমজমাট ফুটবল লড়াই-পর্দা নামল আব্দুল মজিদ মেম্বার স্মৃতি টুর্নামেন্টের

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা আইন-আদালত

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন