লাকসাম রেলওয়ে পুলিশের অভিযানে ১০ মাসে ২'শ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার
লাকসাম রেলওয়ে পুলিশের অভিযানে ১০ মাসে ২'শ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার
লাকসাম রেলওয়ে পুলিশের অভিযানে
১০ মাসে ২'শ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে দুই শতাধিক কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ, বিদেশি হুইস্কি, ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।
এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র করের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
থানা সূত্রে জানা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পৃথক দুটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মার্চ ও এপ্রিল মাসে কোনো মাদকদ্রব্য উদ্ধারের তথ্য নেই।
মে মাসে চারটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও আটটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জুনে ছয়টি মাদক মামলায় ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জুলাই মাসে পাঁচটি মাদক ও একটি চোরাচালান মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭ কেজি গাঁজা, ৩০ লিটার চোলাই মদ, ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ, ৫০ প্যাকেট ভারতীয় চকলেট এবং ১৪ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়।
আগস্ট মাসে পাঁচটি মাদক মামলায় চারজনকে গ্রেপ্তার করে ৫২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩৯টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
সেপ্টেম্বর মাসে পাঁচটি মাদক ও দুটি চোরাচালান মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ২১ কেজি গাঁজা এবং ভারতীয় ১৩৬ বোতল Emami 7 Oils in One ও ১০৭ বোতল Keo Karpin Olivoyl উদ্ধার করা হয়। সর্বশেষ অক্টোবর মাসে একটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ১০ মাসে অন্তত ১৩০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪৭টি ইয়াবা ট্যাবলেট, ৬০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি ছয়টি চোরাচালান মামলা ও একাধিক মাদক মামলা হয়েছে।
এদিকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন।
অপরাধ দমনে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর নির্বাচনী এলাকায় মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
রেলপথকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক কারবারি ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
পুলিশের এ অভিযান অব্যাহত থাকলে রেলপথে মাদক পরিবহন ও চোরাচালান নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
Related Articles
জাতীয়
মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার
মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার
জাতীয়
পিতার জানাজায় ইমামতি করলেন এনসিপি যুগ্ম-আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত
পিতার জানাজায় ইমামতি করলেন এনসিপি যুগ্ম-আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত
জাতীয়
গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যঃ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যঃ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
জাতীয়
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন