● Breaking
চমেক থেকে পালানো ছিনতাইকারী সীতাকুণ্ডের কুমিরা থেকে গ্রেফতার লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
কুমিল্লা

লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম

লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম

লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আ আলম



লাকসাম প্রতিনিধিঃ


কুমিল্লার লাকসাম উপজেলার ৫ নং গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর) মেম্বার পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।


শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোবিন্দপুর ইউনিয়নে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে ১ নং ওয়ার্ডের জন্য জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়।


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. ছৈয়দ এ.কে.এম. সরোয়ার উদ্দিন ছিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সাবেক পৌর আমির আবুল হাসেম, ইউনিয়ন আমির মু. ফখরুল ইসলাম বিএসসি, চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


দলীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম বর্তমানে ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দলটির একজন রুকন। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ফোরাম (আইবিডব্লিউএফ) গোবিন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং লাকসাম বাজার মাংস ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


স্থানীয় নেতাকর্মীরা জানান, সাংগঠনিক কর্মকাণ্ড ও ব্যবসায়ীদের কল্যাণে ভূমিকার কারণে দলীয় মনোনয়নের ক্ষেত্রে জাহাঙ্গীর আলমকে বেছে নেওয়া হয়েছে। তার প্রার্থিতা ঘোষণার পর মোহাম্মদপুর এলাকার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Related Articles

বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি রাজনীতি

বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি

বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন