স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে
এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
মো. ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
সারা দেশের মতো চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি।
এমপির বাড়িসহ সারা দেশ এখন নিরাপত্তাহীন। যে দেশে একজন সংসদ সদস্যের জানমালের নিরাপত্তা দিতে পারে না সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? — এই প্রশ্ন তুলে সারা দেশের মতো চট্টগ্রামেও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি ও সকল ছাত্র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল রাতে এই মিছিল বের হয়।
ষোলশহর ২ নম্বর গেট থেকে মশাল মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
হাতে জ্বলন্ত মশাল আর মুখে স্লোগান নিয়ে মিছিলকারীরা অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন এমপির বাড়িতে এসে আগুন দেওয়া হয়, অথচ এখনো কেউ গ্রেফতার হয় না।
এটা শুধু একজন নুসরাত তাবাসসুমের ওপর হামলা নয়, এটা পুরো রাষ্ট্রের আইন-শৃঙ্খলার ওপর হামলা।
সরকার যদি একজন জনপ্রতিনিধিকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষ রাস্তায়, বাসায়, স্কুলে-কলেজে কীভাবে নিরাপদ থাকবে ?
বক্তারা আরও বলেন, গত কয়দিনে সারা দেশে একের পর এক ঘটনা ঘটছে-বোমা হামলা, থানায় বোমা হামলা, গোয়েন্দা সদর দপ্তরে বোমা হামলা, বাসে আগুন, বিএনপির অফিস ভাঙচুর। আর কত ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে স্বীকার করবে সরকার ?
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হলে এমন ঘটনা ঘটে, তার প্রমাণ কুষ্টিয়ার ঘটনা। সেখানে বাসার সামনে এসে একজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে এক স্কুলছাত্রীকে গুরুতর আহত করেছে।
একজন স্কুলছাত্রী নিজের বাসার সামনেও নিরাপদ নয়-এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর কী হতে পারে?
সভায় নেতাকর্মীরা বলেন, দেশজুড়ে একের পর এক হামলা, অগ্নিসংযোগ, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া, স্কুলছাত্রী-ছাত্রকে কোপানো আর ভয় দেখানোর ঘটনা ঘটছে।
অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
এই অবস্থায় সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করা হয়।
বক্তারা বলেন, এটা শুধু রাজনৈতিক দলের দাবি নয়, এটা এদেশের সাধারণ মানুষের দাবি। দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। আইন-শৃঙ্খলা রক্ষা করতে না পারলে পদে থেকে লাভ কী ? জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে নৈতিকভাবে আর দায়িত্বে থাকার অধিকার থাকে না।
সভা শেষে বক্তারা দাবি জানান —১. নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।
২. কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, বোমা হামলা, থানায় হামলা, বাসে আগুন ও অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
৩. দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে পদত্যাগ করতে হবে।
দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা ও মিছিলে এনসিপি চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ছাত্র ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
ছবির ক্যাপশন:
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে গতকাল রাতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল।
Related Articles
স্বাস্থ্য
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
কুমিল্লা
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
কুমিল্লা
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন