মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন অটোরিকশাচালক মহিন হোসেন ও তাঁর সঙ্গে থাকা রবিউল হোসেন রুবো।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিন হোসেন অটোরিকশায় করে লাকসাম থেকে কাঁচামাল নিয়ে যাচ্ছিলেন।
এ সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি প্রাইভেটকার পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার চালক মহিন হোসেন ও তাঁর সহযাত্রী রবিউল হোসেন রুবো গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রাইভেটকারচালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Related Articles
স্বাস্থ্য
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্রগ্রাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
কুমিল্লা
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
কুমিল্লা
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে লাকসামের নাজমুল
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন