বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি
বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি
বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
সভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নিষিদ্ধ সংগঠন ও তাদের দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার বিষয়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থানের কথা উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম এমপি বলেন, “লাকসাম-মনোহরগঞ্জে কোনো স্বৈরাচার কিংবা তাদের দোসরদের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া যাবে না। বিজয়ের মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় আগামী দিনে লাকসামে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের আগমন, লাকসাম স্টেডিয়ামের আধুনিকায়ন এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় কনসার্ট আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাঠওয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Related Articles
স্বাস্থ্য
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্রগ্রাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এনসিপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মশাল মিছিল
কুমিল্লা
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
মনোহরগঞ্জে প্রাইভেটকার ধাক্কায় অটোরিকশার ২ আরোহী আহত
কুমিল্লা
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
লাকসামে ‘আল ফাতিহা ড্রাই ফ্রুটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’র শুভ উদ্বোধন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন