চমেক থেকে পালানো ছিনতাইকারী সীতাকুণ্ডের কুমিরা থেকে গ্রেফতার
চমেক থেকে পালানো ছিনতাইকারী সীতাকুণ্ডের কুমিরা থেকে গ্রেফতার
চমেক থেকে পালানো ছিনতাইকারী সীতাকুণ্ডের কুমিরা থেকে গ্রেফতার
মো. ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম ইমাম হোসেন আকাশ (২৪)। শনিবার ভোররাতে কুমিরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে তার সহযোগী পিচ্চি আকাশকে পতেঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান।
পুলিশ জানায়, গতকাল দুপুরে বন্দরের ৫ নম্বর গেটের কাছে চীনা নাগরিক লি সিয়াং ফেংকে ছুরিকাঘাত করে মোবাইল ও মালামাল ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
স্থানীয়রা ধাওয়া করে ইমামকে ধরে পুলিশে দেয়। পরে তাকে চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তেল জাতীয় পিচ্ছিল পদার্থ দিয়ে হাতকড়া ঢিলা করে দায়িত্বরত কনস্টেবল দেলোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমাম।
এতে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
Related Articles
কুমিল্লা
লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম
লাকসাম ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম
কুমিল্লা
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাজনীতি
বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি
বিজয়ের মাসে আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে নাঃ আবুল কালাম এমপি
স্বাস্থ্য
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন