মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে একটি চোরাই সিএনজি অটোরিক্সাসহ আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে নবীপুর পূর্ব ইউনিয়নের কুমিল্লা টু সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে থেকে ২ জনকে এবং অপরজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমুহনী এলাকা থেকে একই দিন সন্ধ্যা গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার বেতবাড়িয়া গ্রামের ইয়াকুব হোসেন মনিরের ছেলে জুম্মান হোসেন প্রকাশ জুম্মান ড্রাইভার (৩৩), চট্টগ্রামের সাতকানিয়া থানার দুরলাভহের পাড়া গ্ৰামের মৃত নুরুল কবিরের ছেলে মোঃ জসিম (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোয়ালী গ্ৰামের মৃত আলফাজ আলীর ছেলে মামুন মিয়া (৪৫) । এরমধ্যে জুম্মান হোসেন প্রকাশ জুম্মান ড্রাইভারের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিসহ তিনটি মামলা চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বিকালে মুরাদনগর থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে নবীপুর পূর্ব ইউনিয়নের কুমিল্লা টু সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান। এ সময় একটি সিএনজি অটোরিক্সা পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটিকে থামায়।
গাড়ি থেকে সুকৌশলে এক ব্যক্তি পালিয়ে গেলেও পুলিশ তাৎক্ষণিকভাবে জুম্মান হোসেন প্রকাশ জুম্মান ড্রাইভার ও মোঃ জসিম কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামিদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামি মামুন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের সহযোগিতায় কুটি চৌমুহনী এলাকা থেকে একই দিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএনজি অটোরিক্সা চুরি করে এক জেলার গাড়ি অন্য জেলায় কেনাবেচা করে আসছিল।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃত আসামিরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related Articles
জাতীয়
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
জাতীয়
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
জাতীয়
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
জাতীয়
বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন