আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন। বিপরীতে এ আসনে জয় ছিনিয়ে নিয়ে সংসদে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও প্রার্থী দেলাওয়ার হোসেন। আসনটিতে দুই দলেরই সাংগঠনিক ভিত্তি শক্ত হওয়ায় এই উপনির্বাচন রূপ নিয়েছে নিজেদের রাজনৈতিক আধিপত্য ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের মর্যাদাপূর্ণ লড়াইয়ে।
দলের টানটান উত্তেজনার মাঝে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত করেছেন, ভোটারদের নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
Related Articles
জাতীয়
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
জাতীয়
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
সীতাকুণ্ডে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
জাতীয়
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
জাতীয়
বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন