ফুল সজ্জিত গাড়ীতে বুড়িচং নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান
ফুল সজ্জিত গাড়ীতে বুড়িচং নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
জ্ঞান বিতরণের মহান ব্রত শেষে জীবনের এক অনন্য অধ্যায়ের ইতি টানলেন দুই গুণী আলোর কারিগর। কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক মোসাঃ রেহানা আক্তার এবং প্রয়াত শিক্ষিকা মোসাঃ পারুল আক্তার-এর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষ্যে এক হৃদয়স্পর্শী ও আবেগঘন ফুলে সজ্জিত গাড়ীতে করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করা হয়। দীর্ঘদিনের সহকর্মী, প্রিয় শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের অশ্রুসজল চোখ আর উষ্ণ ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নিমসার জুনাব আলী কলেজের সভাপতি এডভোকেট মো: শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সহসভাপতি ও শিক্ষানুরাগী মোঃ গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সফিকুর রহমান ভূইয়া এবং পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রদ্ধা ও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাড়াইল চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জহিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: মঞ্জুর রহমান।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রয়াত শিক্ষিকা মোসাঃ পারুল আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি কর্মজীবন সমাপ্ত করা শ্রদ্ধেয় শিক্ষক মোসাঃ রেহানা আক্তারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শুভ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সবাই।
বিদায় সংবর্ধনা শেষে আয়োজক নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পক্ষ থেকে সম্মানিত বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়েই নেমে আসে এক গভীর আবেগ ও শ্রদ্ধাবনত পরিবেশ।
এসময় মোকাম ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,অভিভাবক এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অবসর জনিত বিদায়ী সহকারী শিক্ষক রেহানা আক্তার কে সকল অতিথি বৃন্দ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবক গন ফুলে সজ্জিত গাড়ীতে করে তার বাড়ীতে পৌঁছে দেওয়া হয়। প্রিয় শিক্ষক কে অশ্রুসিক্ত নয়নে বিদায় প্রদান করেন সহকর্মী এবং শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
Related Articles
Lifestyle
ব্রাহ্মণপাড়ায় সাপের কামড়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারে শোকের মাতম
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
Lifestyle
বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জনকের আত্মহত্যা !
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
Lifestyle
ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্য
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
Urban Gardening Trends Transforming City Balconies
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন