● Breaking
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান ব্রাহ্মণপাড়া ​বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু ! একই সাথে জানাজা নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১ নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
Lifestyle

ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্য

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্য

ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্য



সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ



কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়া বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


ভুলবশত সীমান্ত পেরিয়ে যাওয়ার পর স্থানীয় ভারতীয় নাগরিকদের সহায়তায় তাঁদের আটক করা হয়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।



​গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।



​আটক দুই পুলিশ সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।



​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত টহল দল সিএনজিচালিত অটোরিকশায় ডিউটির দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় দলটি।



পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক চোরাকারবারি দৌড়ে ভারতীয় সীমানার দিকে পালানোর চেষ্টা করে। তাঁকে ধরতে পেছনের দিক থেকে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান।



​ধাওয়া করতে গিয়ে একপর্যায়ে রোহিত দেওয়ান ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান।


এ সময় ভারতের সাধারণ নাগরিকেরা তাঁকে ঘিরে ধরে আটক করেন। বিষয়টি দেখতে পেয়ে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন সহকর্মী রোহিতকে ছাড়াতে দ্রুত এগিয়ে যান। কিন্তু স্থানীয়রা তাঁকেও অবরুদ্ধ করে ফেলে।



পরবর্তীতে ভারতীয় নাগরিকেরা বিএসএফ সদস্যদের খবর দিলে তাঁদের ডেকে দুই পুলিশ সদস্যকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, "মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় আমাদের দুই সদস্য ভারতীয় অংশে চলে যান।



পরে স্থানীয়রা তাঁদের আটকে বিএসএফের কাছে হস্তান্তর করে। তাঁদের নিরাপদে ও অক্ষত অবস্থায় ফেরত আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।"

​

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন