● Breaking
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২ ২ সন্তানে ঘর দখলের অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন চট্টগ্রামের চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
শিক্ষা-সাহিত্য

ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন


মাসুদ রানা, নওগাঁঃ


নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার শুভ উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) গ্রন্থাগার প্রাঙ্গণে কবি, সাহিত্যিক, লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠানে


প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও কবি ড. আবুল হায়াত ইসমাইল। সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক বাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক আহমেদ হোসেন বাবু, অধ্যক্ষ মুজাফফর রহমান, কবি জাভেদ নওরোজ আলমগীর, অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে বই পড়া ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাহিত্যচর্চার মাধ্যমে মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তোলার পাশাপাশি নতুন লেখক তৈরিতেও সাহিত্য আড্ডা কার্যকর ভূমিকা পালন করবে। তাঁরা এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


বক্তারা গ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের উদ্যোগ ও অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে সাহিত্য পরিষদের পক্ষ থেকে ‘উত্তরণ’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশের পরিকল্পনার কথাও জানানো হয়।


আলোচনা পর্ব শেষে কবিতা আবৃত্তি করেন কবি জাভেদ নওরোজ আলমগীর, আশরাফুল ইসলাম চৌধুরী, মমিনুল ইসলাম ও রসিদুল ইসলামসহ অন্যরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন নিষ্কৃতি কুমার মন্ডল, রেজোয়ান হোসেন ও জাহিদ হাসান।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুজার গিফারী সোহেল। আয়োজকেরা জানান, সাহিত্যচর্চার বিকাশ ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ মাসিক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।

Related Articles

এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি শিক্ষা-সাহিত্য

এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি

এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন