সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত
সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত
সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার
আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত
মো. ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলা এনসিপির উদ্যোগে মরহুম নিজাম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বাদ আসর সীতাকুণ্ডের ফেদাইনগর গ্রামের হাজী দুলামিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জননেতা সালেহ উদ্দিন সিফাত।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক আমির ও মেয়র প্রার্থী তৌহিদুল হক চৌধুরী মরহুম নিজাম উদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে দোয়া মাহফিলে শরিক হন।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড উপজেলা কমিটির আহ্বায়ক (প্রস্তাবিত) অ্যাডভোকেট আনোয়ারুল আলম খোকন। এ সময় সীতাকুণ্ড উপজেলা এনসিপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুম নিজাম উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এ সময় বক্তারা মরহুম নিজাম উদ্দিনের স্মৃতিচারণ করে বলেন, তিনি এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন শুভাকাঙ্ক্ষীকে হারালো।
দোয়া মাহফিল শেষে এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জননেতা সালেহ উদ্দিন সিফাত জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
Related Articles
জাতীয়
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাতীয়
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
জাতীয়
কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
জাতীয়
লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন