● Breaking
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২ ২ সন্তানে ঘর দখলের অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন চট্টগ্রামের চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
জাতীয়

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২



ভোলা প্রতিনিধিঃ


ভোলার লালমোহন থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।


সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মোঃ সিরাজের ছেলে।


অপরদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির রোডে বাবুলের বাড়ির পাশের পাকা সড়ক থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব হোসেন (২৩) নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুন্সি বাড়ির মোঃ হুমায়ুনের ছেলে।


অভিযানে লালমোহন থানার এসআই (নিঃ) দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জুয়েল, এএসআই মোঃ মনিরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।


আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।

Related Articles

সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার  আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত জাতীয়

সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত

সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন