কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে কুমিল্লা সরকারি সিটি কলেজে কলেজভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে কুমিল্লা সরকারি সিটি কলেজের ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দ আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ সুজন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহবুবুর রহমান বলেন, তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক নিরাপত্তা জ্ঞান, দুর্যোগ মোকাবিলা, জনসেবামূলক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবী দায়িত্ব পালনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ শামীম হোসেন, সদর দক্ষিণ উপজেলার প্রশিক্ষক মোঃ ইসমাইল হোসেন, বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও দলনেত্রীসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবির সদস্য-সদস্যাবৃন্দ।
উল্লেখ্য, ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Related Articles
জাতীয়
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাতীয়
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
জাতীয়
সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত
সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত
জাতীয়
লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন