● Breaking
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু ! কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় মিলল পা বাঁধা রক্তাক্ত যুবকের মরদেহ দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : ডা. শফিকুর রহমান
খুলনা

ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড

ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড

ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড




আরিফ ইফতেখার, পাবনাঃ


পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে দু'জনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী এবং বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম।


সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল।


এদিকে, চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। পরে সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রবিবার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।


সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী, বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের সুজানগর থানায় নেওয়া হয়।


অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে তাঁর কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে তাঁদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশশ্রম কারাদণ্ড প্রদান করেন।


এ ছাড়া চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত দু'জনকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়।

Related Articles

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায় কুমিল্লা

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান স্বাস্থ্য

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন