● Breaking
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু ! কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় মিলল পা বাঁধা রক্তাক্ত যুবকের মরদেহ দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : ডা. শফিকুর রহমান
আইন-আদালত

বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !

বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !

বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !


মোঃ আল মামুন, বরগুনাঃ


বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় মোসাঃ আসমা বেগম(৩৩) নামের জি. এইচ প্রি ক্যাডেট স্কুল এর এক শিক্ষিকার মৃত্যু হয়ছে।


সোমবার (১৬ নভেম্বর) ডৌয়াতলা পাথরঘাটা সড়কের ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ সংলগ্ন জি এইচ প্রি ক্যাডেট স্কুলের সামনে আনুমানিক বেলা ১১ টার এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।


নিহত আসমা বেগম (৩৩) বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মোঃ মন্নান মিয়ার মেয়ে এবং মঠবাড়িয়া উপজেলার হারজি নলবুনিয়া এলাকার কৃষি ব্যাংক কর্মকর্তা এনামুল হক শামিম এর স্ত্রী। তার দুইটি ছোট সন্তান রয়েছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় সকালে নিহত আসমা বেগম তার কর্মস্থল জি.এইচ প্রি ক্যাডেট স্কুল থেকে তার ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পাড় হচ্ছিলেন ।


এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি নসিমন(ডায়) তাঁকে রং সাইড থেকে ধাক্কা দেয়। ধাক্কায় মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। পড়ে গিয়েও মেয়েকে চাকার নিচ থেকে সরিয়ে দিতে গিয়েই নিজে নসিমন(ডায়া) চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ভাগ্যক্রমে মেয়েটি প্রাণে বেঁচে যায়।


ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় নসিমন(ডায়া) চাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। চালক মোঃ জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বামনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালককে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।



বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্কুল শিক্ষিকার এই মর্মান্তিক মৃত্যু ডৌয়াতলা ও তার পরিবারের মধ্যে শোক বিরাজ করছে।

Related Articles

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায় কুমিল্লা

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান স্বাস্থ্য

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন