● Breaking
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু ! কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় মিলল পা বাঁধা রক্তাক্ত যুবকের মরদেহ দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : ডা. শফিকুর রহমান
স্বাস্থ্য

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান

ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান



এনডিএফের ১৩৮ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে কুমিল্লা অঞ্চলের দায়িত্ব পেলেন তিনি ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ১৩৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক ডা. মুজিবুর রহমান। একই সঙ্গে তাঁকে কুমিল্লা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।



শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬-এ নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।



নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. একেএম ওয়ালিউল্লাহ্ ও অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক।



এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন অধ্যাপক ডা. ফজলুল হক লিটন এবং মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন অধ্যাপক মুনমুন।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরে তাঁর মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।



সম্মেলনে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, চিকিৎসকদের অধিকার এবং জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।



কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে ডা. মুজিবুর রহমানের এ দায়িত্বপ্রাপ্তিকে কুমিল্লা অঞ্চলের চিকিৎসকদের জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি কুমিল্লা অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Related Articles

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায় কুমিল্লা

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়

এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন