কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় মিলল পা বাঁধা রক্তাক্ত যুবকের মরদেহ
কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় মিলল পা বাঁধা রক্তাক্ত যুবকের মরদেহ
কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় মিলল পা বাঁধা রক্তাক্ত যুবকের মরদেহ
মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জঃ
গাজীপুরের কালীগঞ্জে রহস্যজনক পরিস্থিতিতে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইটভাটার ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কাছে গিয়ে তারা দেখতে পান, যুবকের পা কাপড় দিয়ে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হায়াতুর রহমান জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার কোনো বস্তু দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়েছিল।
পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। নিহতের পরিচয় শনাক্ত এবং তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
Related Articles
কুমিল্লা
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়
স্বাস্থ্য
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান
খুলনা
ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড
আইন-আদালত
বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !
বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন