● Breaking
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্তদের ফেরাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ ৪ দফা দাবিতে এনসিপির বিক্ষোভ লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ? লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
আন্তর্জাতিক

তুরস্কের ১০৩তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
তুরস্কের ১০৩তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ

তুরস্কের ১০৩তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ

তুরস্কের ১০৩তম জাতীয় দিবস অনুষ্ঠানে

জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ


নিজস্ব প্রতিনিধিঃ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।



২৯ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রিপাবলিক অব তুরস্কের ১০৩তম জাতীয় দিবস (প্রজাতন্ত্র দিবস) উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেন রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।



প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।



আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি উপস্থিত হয়ে রিপাবলিক অব তুরস্কের মহামান্য প্রেসিডেন্ট মি. রজব তাইয়েব এরদোয়ানের উদ্দেশে লেখা একটি শুভেচ্ছাবাণী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেনের কাছে হস্তান্তর করেন।


শুভেচ্ছাবাণীতে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।

Related Articles

জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের  প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও আন্তর্জাতিক

জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও

জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন