উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
উলিপুরে সাড়ে তিন বছর ধরে চাল থেকে বঞ্চিত পরিবার, ইউএনওর কাছে লিখিত অভিযোগ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে মো. বাবলু মেম্বার নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন মোছা. আম্বিয়া বেগম নামে এক নারী।
অভিযোগকারী আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগমের শাশুড়ি মোছা. আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে।
যার কার্ড নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।
পরবর্তীতে কার্ডের নাম পরিবর্তন করে তাঁর স্বামী কিংবা নিজের নামে করে দেওয়ার কথা বলে দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবলু তাঁদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি জমা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন অতিবাহিত হলেও কার্ডের নাম পরিবর্তন করে দেওয়া হয়নি। বরং বারবার যোগাযোগ করলে ওই ইউপি সদস্য তাঁকে জানান, তাঁর শাশুড়ির নামে থাকা কার্ডটি বাতিল হয়ে গেছে।
এ কারণে মূল কার্ড না থাকায় তিনি দীর্ঘদিন চাল উত্তোলন করতে পারেননি।
পরবর্তীতে সন্দেহ হলে আম্বিয়া বেগম তাঁর শাশুড়ির জাতীয় পরিচয়পত্র নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর শাশুড়ির নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডটি এখনো চালু রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বর্তমানে ওই এলাকার নতুন ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন, আমেনা বেগমের নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে আসছেন ইউপি সদস্য মো. বাবলু মেম্বার। ফলে গত সাড়ে তিন বছর ধরে তাঁরা ওই কার্ডের চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন আম্বিয়া বেগম।
তিনি আরও জানান, তাঁর স্বামী ও পরিবারের একজন প্রতিবন্ধী সদস্য থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সরকারি এই খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়ে তাঁদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বর্তমানে তাঁর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় তিনি নিজেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনায় দীর্ঘদিনের বকেয়া চালের ক্ষতিপূরণসহ অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আম্বিয়া বেগম।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট খাদ্য বিভাগের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Related Articles
আইন-আদালত
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন
আইন-আদালত
গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক
গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক
আইন-আদালত
র্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার
র্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার
আইন-আদালত
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন