● Breaking
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের পিটুনিতে বৃদ্ধ শশুর নিহত ! রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আইন-আদালত

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর




মো ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ



চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রেপ্তারি পরোয়ানা গ্রস্ত নারী কে গ্রেফতার কার্যকর করতে গিয়ে মডেল থানায় পুলিশ ঐ নারীকে না পেয়ে তার স্বামীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।




১৮ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদ (৬২) ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।


নিহতের পরিবারের দাবি, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা এক মামলায় শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।


পরোয়ানা কার্যকর করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য দুপুরে তাঁদের বাড়িতে যান।


পরিবারের ভাষ্য অনুযায়ী, সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে পুলিশ তাঁর স্বামী শহীদকে জোর করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।


এ সময় পুলিশ শক্তি প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।


নিহত শহীদের ভাই আবদুল খালেক বলেন, “জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় আমার ভাইয়ের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।


আজ দুপুরে তাঁকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ আমাদের বাড়িতে আসেন।”


তিনি আরও বলেন, “ভাবিকে না পেয়ে পুলিশ শহীদকে হাতকড়া পরিয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদ নিরপরাধ উল্লেখ করে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও উপপরিদর্শক সাব্বির তা উপেক্ষা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় আমার ভাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।”


পরে পরিবারের সদস্যরা শহীদকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপপরিদর্শক সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।


ভিডিওতে আবদুল খালেককে বলতে শোনা যায়, “আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই, আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।”


মামলা ছাড়া হাতকড়া পরিয়ে শহীদকে তুলে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তিতে তাঁর মৃত্যুর অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


এ বিষয়ে উপপরিদর্শক সাব্বিরের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।



সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।


প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সদস্যদের একটি দল নিহত শহীদের বাড়িতে অবস্থান করছিল।

Related Articles

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার আইন-আদালত

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন