● Breaking
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের পিটুনিতে বৃদ্ধ শশুর নিহত ! রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আইন-আদালত

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার


 মোঃ ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ



চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন

২. আব্দুর শুক্কুর

৩. মো. পারভেজ মোশারফ

৪. মেহেদী হোসেন

৫. মো. সাকিবুল হাসান

৬. মো. আনোয়ার হোসেন


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জঙ্গল সলিমপুরের কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিনের নেটওয়ার্কের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানি বিষাক্ত করা এবং আলীনগর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ফেসবুক পেজ ও বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি, এসআরবিসহ সরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে।


জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা জঙ্গল সলিমপুরকে ঘিরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয় র‍্যাব। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হয়।


গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর আইন-আদালত

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন