পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের কারণ জানিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণেই সংসদ সদস্য পদ ছেড়েছেন তিনি। সাবেক এই শিক্ষামন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।
গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এতে ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করেন ওসমান ফারুক।
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতোমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।’
পদত্যাগের সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।’
এদিকে, আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
Related Articles
আইন-আদালত
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন
আইন-আদালত
গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক
গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক
আইন-আদালত
র্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার
র্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার
আইন-আদালত
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন