● Breaking
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের পিটুনিতে বৃদ্ধ শশুর নিহত ! রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আইন-আদালত

গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক

গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক

 গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ


 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে আঁখি বেগম (৩৫) ও আদিল মিয়া (৬) নামে মা ও ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর কারণ নিশ্চয়নে আঁখি বেগমের সতীন শাহিনা আক্তারকে (৩২) আটক করেছে পুলিশ।


 মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৃতদেহ দু'টি উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে আটক করা হয়েছে।



 স্থানীয়রা জানান, নিহত আঁখি বেগম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে বাবুর প্রথম স্ত্রী ও আটক শাহিনা আক্তার দ্বিতীয় স্ত্রী। আদিল মিয়া আঁখি বেগম-আব্দুর রাজ্জাক ওরফে বাবু দম্পত্তির ছেলে। 


 ঘটনার দিন আব্দুর রাজ্জাক ওরফে বাবু বাড়িতে ছিলেন না। তিনি বাংলাদেশ রেলওয়ে ঠাকুরগাঁও অঞ্চলে চাকরি করেন।


 পারিবারিক সূত্র জানায়, আঁখি বেগমের বড় মেয়ে পার্শ্ববর্তী বজরা কঞ্চিবাড়ি গ্রামে নানা আতোয়ার রহমানের বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরে শয়নঘরের বিছানার ওপর তার মা ও ছোট ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে আশপাশের লোকজন আসেন। তাঁদের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দু'টি উদ্ধার করে থানায় নিয়ে যান।


 বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে, মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার আইন-আদালত

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর আইন-আদালত

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন