● Breaking
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড় পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
জাতীয়

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে  মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত




চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ


আগামী ১৭ নভেম্বর স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব কাজী নাহিদ। 




মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ নাহিদ এ দাবি জানান। 


তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা।


বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ট নেতৃত্বদানকারী নেতা হচ্ছেন ভাসানী।


তিনি আরও বলেন, এ দেশের কৃষক-শ্রমিকদের সংগঠিত করার জন্য আবদুল হামিদ খান ভাসানী ভুমিকা পালন করেছিলেন।


শ্রমিকদের উপর যে নির্যাতন চলছিল, সে নির্যাতন প্রতিরোধের ভাসানীর যোগ্য উত্তরসূরী কাজী জাফর আহমেদ বাংলাদেশের প্রত্যেকটি শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন।



জাতীয় পার্টি সরকারের একটি অংশ। তাই, দেশের জন্য মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ত্যাগ স্মরণ রাখতেই প্রতি বছর ১৭ নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনের আহবান জানাই। 




উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির(জাফর) এর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, কেন্দ্রীয় শ্রমিকনেতা নুর হোসেন, জাতীয় পার্টির গুনবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম জহির, মুন্সিরহাট ইউনিয়ন নেতা আবুল কাশেম, কালিকাপুর ইউনিয়ন নেতা নাছির উদ্দিন, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক রেজাউল করিম ভুঁইয়া রিপন। 




এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, শুভপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবুল কাশেম, শ্রীপুর ইউনিয়ন জাপা নেতা সিরাজুল ইসলাম, হুমায়ন কবির, মুন্সিরহাটের ইউসুফ নবী, আবদুল লতিফ, সোলেমান ভুঁইয়া, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মফিজুর রহমান, সাইফ পাটোয়ারী, আমির হোসেন ভুট্টু, অলিউর রহমান, ছাত্র সমাজের নেতা ফারুক ফরায়েজী, দেলোয়ার হোসেন, আবদুল ওয়াদুদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

Related Articles

পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ জাতীয়

পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ

পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে  স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন জাতীয়

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন