● Breaking
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড় পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
দুঘর্টনা

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম-লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম-লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম-লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম-লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ


ফজলুর রহমান, শেরপুরঃ


শেরপুর সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. আকমল আলী (৩৬) নামে এক ব্যবসায়ীকে ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।


সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা মোড় এলাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানের সামনে এঘটনা ঘটে।


এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আকমল আলী। অভিযোগে মো. বাবু মিয়া (৩০) নামে একজনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাবু মিয়া শেরপুর শহরের চাপাতলী এলাকার হাবিবুল্লাহ ড্রাইভারের ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, আকমল আলী শেরপুর সদর উপজেলার মনকান্দা এলাকার বাসিন্দা। বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বাবু মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছিল।


ঘটনার দিন সন্ধ্যায় চাপাতলী এতিমখানা মোড় থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বাবু মিয়াসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।


অভিযোগে আরও বলা হয়, গালিগালাজের প্রতিবাদ করলে প্রধান অভিযুক্ত বাবু মিয়া তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে আকমল আলীর মাথায় আঘাত করেন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।


এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, রক্তাক্ত ও ফোলা জখম হয়। একপর্যায়ে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগীর দাবি, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা মামলা-মোকদ্দমা করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশাচালকের অটোরিকশায় করে তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।


এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়ক ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রীসহ নিহত-২ দুঘর্টনা

সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়ক ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রীসহ নিহত-২

সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়ক ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত-২

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দুঘর্টনা

লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Associated Press and Elena Vasquez · · 1 min read
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি দুঘর্টনা

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন