● Breaking
লিটারপ্রতি ৩ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম ২০৭ টাকা ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
চট্রগ্রাম

সীতাকুণ্ডে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সীতাকুণ্ডে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

সীতাকুণ্ডে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

সীতাকুণ্ডে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার



মো. ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ


বুধবার ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহানকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।


বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে দক্ষিণ খুলশী রোডের ১ নম্বর ব্লকের সি, বাড়ি নং-৬৭/এ, নিউ ভিশন, হাসিব এম্পায়ার ভবনের ৩য় ও ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে তিনি পরিবারসহ ওই ভবনে বসবাস করছিলেন। সেখানে অবস্থান করে তিনি গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।


আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের বিষয়কে কেন্দ্র করে তিনি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন বলেও বিশ্বস্ত সূত্রের দাবি।


খুলশী থানার চৌকস টিমের এসআই (নিঃ) গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত মো. রেহান উদ্দিনের পিতা মৃত নুরুল ইসলাম এবং মাতা জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া, নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ি।


গ্রেফতারের পর তাকে খুলশী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা জাতীয়

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন