লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লালমাই প্রতিনিধিঃ
"রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় খামারিদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Related Articles
জাতীয়
লিটারপ্রতি ৩ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম ২০৭ টাকা
লিটারপ্রতি ৩ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম ২০৭ টাকা
জাতীয়
ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা
ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা
কুমিল্লা
লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র
লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র
কুমিল্লা
বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন