● Breaking
লিটারপ্রতি ৩ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম ২০৭ টাকা ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
কুমিল্লা

লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

By Sarah Mitchell, Priya Raman, James Okafor and Elena Vasquez · · 1 min read
লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র



লালমাই প্রতিনিধিঃ


কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অধিকাংশ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে মারাত্মক পরিবেশ দূষণ, বনজ সম্পদ উজাড় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।



​স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ইটভাটাগুলোর মধ্যে অনেকগুলোরই প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও হালনাগাদ ছাড়পত্র নেই। ‘পরিবেশ সংরক্ষণ আইন’ এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ অনুযায়ী নির্ধারিত নিয়ম ও বিধিনিষেধ মেনে ভাটা পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ ভাটা মালিক তা মানছেন না।



​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ভাটাগুলোর চিমনি দিয়ে নির্গত ঘন কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।



এতে তীব্র বায়ুদূষণের পাশাপাশি শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে। এছাড়া ভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে পার্শ্ববর্তী ফসলি জমি, ফলদ গাছপালা এবং এলাকার স্বাভাবিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।



​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় একশ্রেণির ভাটা মালিক নিজেদের ইচ্ছামতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে পরিবেশ রক্ষার প্রচলিত আইন ও বিধিমালা বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।



​সচেতন মহলের দাবি, লালমাই উপজেলার সবকটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বৈধ লাইসেন্স এবং জ্বালানি ব্যবহারের বিষয়টি জরুরি ভিত্তিতে যাচাই করতে হবে। যেসব ইটভাটা আইন অমান্য করে পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।



​পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কাঠ দিয়ে ইট পোড়ানো স্থায়ীভাবে বন্ধে পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Related Articles

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা জাতীয়

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন