● Breaking
লিটারপ্রতি ৩ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম ২০৭ টাকা ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
জাতীয়

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের

জামায়াত আমিরের মতবিনিময় সভা



ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।



তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হবে এ আয়োজনে।


শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।



আয়োজকদের সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে তরুণদের নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের ভাবনা জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময়ে ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জসহ বিভিন্ন।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতোমধ্যেই সবাই দাওয়াত পেয়েছেন। আমরা ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ নানা বিষয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করব।



এর আগে বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ আয়োজনের কথা জানান। তিনি বলেন, পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হিসাবে পরিনত হতে পারে।

Related Articles

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন