● Breaking
লিটারপ্রতি ৩ টাকা বেড়ে সয়াবিন তেলের দাম ২০৭ টাকা ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা লালমাইতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
কুমিল্লা

বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বুড়িচং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা






সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। এরই মধ্যে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদকে একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন ভরাসারসহ চার গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা।



বুধবার রাতে ভরাসার গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত সবার সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর নাম ঘোষণা করা হয়।



ভরাসার, পয়াত, ভবানীপুর ও গোবিন্দপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের উপস্থিতিতে সভাটি পরিণত হয় এক প্রাণবন্ত জনসমাবেশে। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ফরিদ উদ্দিন। সভা পরিচালনা করেন তারেক মাহমুদ।



সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মো. আব্দুল ওহাব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ আহমেদ।



এ সময় বক্তব্য দেন ভরাসার গ্রামের সিরাজুল ইসলাম খোকন, শাহরিয়ার কাইয়ুম দিপু, শামসুল হুদা, আব্দুল রশিদ, মনির হোসেন, আব্দুল সালাম, অ্যাডভোকেট জালাল উদ্দিন, প্রবাসী রিপন আহমেদ, রবিউল্লাহ রবি মেম্বার, পূর্বহুড়ার সোহেল রানা ভূঁইয়া, পয়াত গ্রামের মো. জুলমত আলী, গোবিন্দপুরের মো. রবিউল আলম এবং ভবানীপুরের আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের প্রত্যাশা পূরণে গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় দলমতের ঊর্ধ্বে উঠে সালেহ আহমেদকে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।



সভায় উপস্থিত চার গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা সর্বসম্মতিক্রমে সালেহ আহমেদের নাম একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এলাকাবাসীর এমন সমর্থন ও আস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালেহ আহমেদ বলেন, এ সমর্থন তাঁর জন্য যেমন সম্মানের, তেমনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণের বড় দায়িত্বও। আসন্ন নির্বাচনে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।



তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। বরং সব শ্রেণি-পেশার মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা জাতীয়

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

ঢাবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিদের জামায়াত আমিরের মতবিনিময় সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন