সীতাকুণ্ডে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত !
সীতাকুণ্ডে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত !
সীতাকুণ্ডে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত !
মো. ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সীতাকুণ্ড (চট্টগ্রাম): মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দানু (৭৬) বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ভায়েরখীল এলাকায় লোকমানের বাড়িতে বসবাস করতেন।
মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়।
পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম। তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related Articles
জাতীয়
বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি
বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি
খেলাধুলা
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয়
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয়
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন