মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ভিখারিণী নারী খুন !
মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ভিখারিণী নারী খুন !
মুরাদনগর প্রতিনিধিঃ
কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লার মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক ভিখারিণী নারী খুন হয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে শরিফ পলাতক।
স্থানীয়রা জানায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগে ছিল। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
তাদের সংসারে আট বছর বয়সী সুমাইয়া আক্তার নামে একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে রাখতেন সুখিয়া বেগম। মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
অন্যদিকে বিচ্ছেদের পর থেকে মেয়ে সুমাইয়াকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। নিহত সুখিয়ার পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন শরিফ।
আজ দুপুরে কোম্পানীগঞ্জ বাজারে মেয়েকে নিয়ে ভিক্ষা করছিলেন সুখিয়া বেগম। এ সময় সেখানে আসেন শরিফ মিয়া। মেয়েকে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে সুখিয়া বেগমকে এলোপাতাড়ি আঘাত করেন তিনি। এত ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে মরদেহ ফেলে পালিয়ে যান শরিফ।
এদিকে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এত স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহ ও সন্তান নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Related Articles
কুমিল্লা
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়
এডিসি পদে পদোন্নতি পেলেন কুমিল্লার সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়
স্বাস্থ্য
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপত কুমিল্লার ডা. মুজিবুর রহমান
খুলনা
ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা-২ জনের কারাদণ্ড
আইন-আদালত
বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !
বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু !
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন