● Breaking
মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু ! মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার গৌরীপুর সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভারতের বিশ্ববিদ্যালয় মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন মনোহরগঞ্জে মাদকের বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাজনীতি

লালমাইতে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ-সংবাদ সম্মেলনে পুনরায় আয়োজনের ঘোষণা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইতে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ-সংবাদ সম্মেলনে পুনরায় আয়োজনের ঘোষণা

লালমাইতে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ-সংবাদ সম্মেলনে পুনরায় আয়োজনের ঘোষণা


লালমাই প্রতিনিধিঃ


আগামী ১১ নভেম্বর বুধবার বিকেল ৩টা থেকে জয়নগর দাখিল মাদরাসায় মাহফিল অনুষ্ঠিত হবে।



কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জয়নগর দাখিল মাদরাসার তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী। সংবাদ সম্মেলনে মাহফিলটি পুনরায় আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।



৬ নভেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন খন্দকার ফারুক। তিনি জানান, আগামী ১১ নভেম্বর বুধবার বিকেল ৩টা থেকে জয়নগর দাখিল মাদরাসা প্রাঙ্গণে পুনরায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।



সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়নের সাবেক মেম্বার মো. দেলোয়ার হোসেন, মো. আতর আলী সরদার, মো. ফয়েজ উল্লাহ, ওয়ারিশ মিয়া, লোকমান হেকিম, জুলফে আলী, আবদুর রহিম, কবির হোসেন, আলী হোসেন, শাহজাহান মিয়া, মো. শাহ আলম, মো. করিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



সংবাদ সম্মেলনে বক্তারা মাহফিল আয়োজনের বিষয়ে গ্রামবাসীর অবস্থান তুলে ধরেন এবং নির্ধারিত তারিখে মাহফিল অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন