মিয়ানমারে পাচারকালে মীরসরাই-সীতাকুন্ডে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটক-৮
মিয়ানমারে পাচারকালে মীরসরাই-সীতাকুন্ডে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটক-৮
মিয়ানমারে পাচারকালে মীরসরাই-সীতাকুন্ডে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটক-৮
মো ইব্রাহিম খলিল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই-সীতাকুণ্ড উপকূল দিয়ে মিয়ানমারে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুটি ট্রাকসহ ৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে (৩১ অক্টোবর) মিরসরাইয়ের ইছাখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত সার ট্রাকে করে উপকূলীয় ঘাটে নেওয়া হচ্ছিল, সেখান থেকে নৌপথে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "উপকূল দিয়ে সার পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে। আমরা নজরদারি বাড়িয়েছি।
আটক ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান চলবে। আটককৃতদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Related Articles
জাতীয়
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
জাতীয়
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার
জাতীয়
এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ
এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ
জাতীয়
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন