লালমাই আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসার ১৮ শিক্ষার্থীর কোরআন ছবক গ্রহন
লালমাই আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসার ১৮ শিক্ষার্থীর কোরআন ছবক গ্রহন
লালমাই আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসার
১৮ শিক্ষার্থীর কোরআন ছবক গ্রহন
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের হদগড়া আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র আল-কোরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব হদগড়া পশ্চিম পাড়া জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার ১৮ জন শিক্ষার্থী পবিত্র আল-কোরআন ছবক গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদগড়া পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবদুল মমিন।
প্রধান মেহমান হিসেবে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন চান্দিনার মাদ্রাসাতুল মদিনা আল আরাবিয়ার খতিব ও শায়খুল হাদিস মাওলানা মুফতি শাখাওয়াত বিন তাহের।
হদগড়া আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোহাম্মদ আবুল খায়ের সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, হদগড়া আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, উপদেষ্টা মো. রবিউল ইসলাম, আবদুর রহিম ও সুলতান আহমেদ পাটোয়ারী এবং দাতা সদস্য সৈয়দ মো. সুমন আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণ, মহান আল্লাহর রহমত ও হেফাজত কামনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আর্থিক সহায়তাকারী ও দাতা সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি শাখাওয়াত বিন তাহের।
Related Articles
শিক্ষা-সাহিত্য
মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
শিক্ষা-সাহিত্য
কুমিল্লায় কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদ্যাপন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
শিক্ষা-সাহিত্য
চান্দিনায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন