চান্দিনায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
চান্দিনায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
কুমিল্লার চান্দিনায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার একটি রেস্তোরাঁর কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শরীফ আহমেদ ভূইয়াকে মনোনীত করা হয়েছে, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসমাইল হোসেন এবং অর্থ সম্পাদক হিসেবে গোলজার হোসেনের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা ১৯৯০ সালে বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এ সময় সংগঠনের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, বিদ্যালয়ের উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে বিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন