● Breaking
বুড়িচংয়ে যুবদল নেতার ভাইয়ের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু ! সতীন আটক র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের পিটুনিতে বৃদ্ধ শশুর নিহত ! রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
কুমিল্লা

লাকসামে ৬০ পিস ইয়াবাসহ কথিত যুবদল নেতা গ্রেপ্তার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসামে ৬০ পিস ইয়াবাসহ কথিত যুবদল নেতা গ্রেপ্তার

লাকসামে ৬০ পিস ইয়াবাসহ কথিত যুবদল নেতা গ্রেপ্তার

লাকসামে ৬০ পিস ইয়াবাসহ কথিত যুবদল নেতা গ্রেপ্তার




লাকসাম প্রতিনিধিঃ


কুমিল্লার লাকসামে ৬০ পিস ইয়াবাসহ মহিন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।



সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিজরা বাজার থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।



গ্রেপ্তার মহিন উদ্দিন বাকই দক্ষিণ ইউনিয়নের বড় বিজরা গ্রামের সালেহার বাপের বাড়ির আব্দুল খালেকের ছেলে।



তিনি নিজেকে বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।




পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আরিফুল ইসলাম তাকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।



এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।



তবে মহিন উদ্দিন যুবদলের কোনো পদে নেই বলে জানিয়েছেন বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ওমর ফারুক।



তিনি বলেন, ‘মহিন প্রবাস থেকে দেশে ফিরে আমাদের কয়েকটি সভা-সমাবেশে অংশ নিয়েছে। তবে যুবদলে তার কোনো পদ-পদবি নেই। সে যুবদলের কেউ নয়।’




লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, গ্রেপ্তার মহিন উদ্দিনকে প্রধান আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



মঙ্গলবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




এ বিষয়ে লাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক বলেন, ‘যুবদলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার আইন-আদালত

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

র‍্যাব সদস্য হত্যাসহ একাধিক অভিযোগে জঙ্গল সলিমপুরে ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর আইন-আদালত

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

নারী আসামী ধরতে গিয়ে না পেয়ে স্বামীকে হাতকড়া লাগাতে গিয়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন